খাগড়াছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে জেলা বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে র্যালিটি খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে এসে এক সমাবেশে মিলিত হয়। র্যালিটি ২৯৮নং আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ওবিএনপি মনোনীত প্রার্থী ওয়াদূদ ভূঁইয়ার ছবি সম্মিলিত প্লেকার্ড ধানের শীষের প্রতীক নিয়ে নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে অংশ নেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আফছার।
বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ, অনিমেষ চাকমা রিঙ্কু, আবদুর রউপ রাজা, জেলা যুবদলের সভাপতি মাহাবুল আলম সবুজ।
এসময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি চারণ করে বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন।পাশাপাশি জিয়া রহমানের আদর্শকে ধারন করে সকলকে কাজ করার আহ্বান জানান। একই সাথে সাংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইঁয়াকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করতে সকলকে যোগে কাজ করারও আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজা। বিভিন্ন উপজেলা থেকে সমাবেশে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।










































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































